1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মোংলার শহীদ বুদ্ধিজীবী দিবস পালন 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২২২ বার পঠিত
মোঃএরশাদ হোসেন রনি, মোংলা
মোংলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলার সুন্দরবন ইউনিয়নের দামেরখন্ড বধ্যভূমিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা প্রশাসন,মোংলা পোর্ট পৌরসভা, সহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ দিবস পালিত হয়।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত ও আলোচনা সভা করা হয়। এসময় বধ্যভূমি ফুল দিয়ে বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আ’লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান বলেন, একাত্তরে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা এখনো বাংলাদেশের স্বাধীনতা মেনে নেয়নি। এমনকি বিজয়ের পাঁচ দশক পরে এসেও বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের চক্রান্ত থেমে নেই। তারা স্বাধীনতা-সার্বভৌমত্ব ধ্বংসের অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে একাত্তরের মতো মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধুর প্রশ্নে কোনো আপস নেই।
উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল এর সভাপতিত্বে অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভুমি) মো: হাবিবুর রহমান, পৌর আ’লীগের সভাপতি ও মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম, সুন্দরবন ইউপি চেয়ারম্যান মো: ইকরাম ইজারাদার, মিঠাখালি ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, মোংলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাঃ মো: শাহিন, উপজেলায় কর্মরত অফিসারবৃন্দ, আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সন্তানগণ, সাংবাদিক, ও সুশীল সমাজের ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।##
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park