1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

যথাযোগ্য মর্যাদায় ডৌয়াতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২১৪ বার পঠিত
মোঃ মাসুদ পারভেজ
বামনা (বরগুনা) প্রতিনিধি
শোকাবহ শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তানদের স্মরণ করলো বরগুনা জেলার বামনা উপজেলার হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা এবং দোয়া মাহফিলের আায়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সহকারী অধ্যাপক মিলন কৃষ্ণ হালদার ও সহকারী অধ্যাপক নূর হোসেনসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সকাল ৯ টায় পতাকা উত্তোলনের পর শুরু হয় আলোচনা ও দোয়া অনুষ্ঠান। অনুষ্ঠানে সহকারী অধ্যাপক নূর হোসেন বুদ্ধিজীবীদের ইতিহাস নিয়ে আলোচনা করেন।
বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম টুকু বলেন, “বাঙালী জাতিকে নেতৃত্বশূন্য ও মেধাশূন্য করার জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে পাকিস্তানী হানাদার বাহিনী ও এদেশীয় দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মম ও পৈশাচিকভাবে হত্যা করে। তৎকালীন পাকিস্তানী রাজনীতিবিদ ও সামরিক বাহিনী বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য চূড়ান্ত বিজয়ের ঠিক পূর্ব মুহুর্তে এই পরিকল্পিত হত্যাযজ্ঞ ঘটায়। পাকিস্তান ও তাদের দোসরদের চক্রান্ত এখনও চলছে বলে তিনি দাবি করেন।”
আলোচনায় কলেজের আরো শিক্ষক অংশগ্রহণ করেন। সবশেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত, দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দিবসের সকল কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park