1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে হরতাল এর সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৪১ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

নির্দলীয় নিরপেক্ষ সরকার এর একদফা দাবীতে বিএনপি’র ডাকা হরতাল এর সমর্থনে জগন্নাথপুরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল করেছেন। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্বাভাবিক ভাবে প্রাইভেটকার ও যাত্রীবাহী যানবাহন চলাচল করেছে।

নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল সহ নির্দলীয় নিরপেক্ষ সরকার এর একদফা দাবীতে ১৯ শে ডিসেম্বর রোজ মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ডাকা ১২ তম ধাপের সকাল-সন্ধ্যা হরতাল এর সমর্থনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রাদল ও অঙ্গ সহযোগী সংগঠন এর নেতাকর্মীরা ১৯ শে ডিসেম্বর দুপুরে পাগলা -জগন্নাথপুর – আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক এর রানীগঞ্জ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে। এতে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুসাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, মীরপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আখলুল করিম, পাইলগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক যুবায়ের হোসেন আবু, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হোসেন ডালিম, যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন,সৈয়দ ইসহাক, রাসেল বক্স, জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন ও  সদস্য সচিব সামসুল ইসলাম জাবির প্রমূখ। তবে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা এই হরতালে পাগলা – জগন্নাথপুর – আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক ও জগন্নাথপুর -বিশ্বনাথ -রশীদপুর সড়ক ও জগন্নাথপুর উপজেলার সবকটি সড়কে প্রাইভেটকার ও যাত্রীবাহী যানবাহন স্বাভাবিক ভাবে চলাচল করেছে। জনসাধারণের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাশকতা এড়াতে দিনবর সরব ছিল।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park