
উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রজেলা তথ্য অফিসের আয়োজনে ‘ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) (উপসচিব) মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্ব এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, পঞ্চগড় জেলা তথ্য অফিসার মোঃ হায়দার আলী সহ আরও অনেকেই। এ সময় সভাপতিত্বের বক্তব্যে, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজ উদ্দিনের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্যাটেলাইট ক্লাবের সদস্য হয়েছে, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কারণে আমাদের সকল কাজ সহজ হয়ে গেছে। মানুষ ঘরে বসেই তার কাঙ্ক্ষিত সেবাটা পাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়া যেমন চ্যালেঞ্জ ছিল তেমনি স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রেও চ্যালেঞ্জ আছে। কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা সবার আগে এই পঞ্চগড় জেলাকে স্মার্ট জেলা হিসেবে গড়ে তুলব। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে জ্ঞানভিত্তিক ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ তথা স্মার্ট বাংলাদেশের যে প্রয়াস চালিয়ে যাচ্ছেন আমরা সবাই মিলে একসঙ্গে তা বাস্তবায়ন করব। সেজন্য আমাদের নতুন প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তারা যেন স্মার্ট নাগরিক হিসেবে স্মার্ট সমাজ ব্যবস্থা গড়তে পারে এবং স্মার্ট অর্থনীতির দেশ হিসেবে আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারে। সভায় প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে তথ্য অফিসার হায়দার আলী বলেন, প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সেই সাথে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের কি কি করা দরকার সে বিষয়েও আলোচনা করা হয়। এছাড়া স্মার্ট পঞ্চগড় গড়ার ক্ষেত্রে কি কি করণীয় এ সকল বিষয়ে উপস্থিত সকলের মতামত গ্রহণ করা হয়। প্রথম ডিজিটাল জেলা পঞ্চগড় প্রথম স্মার্ট জেলা হিসেবে গড়ে তুলতে গেলে সকলকে এক সাথে কাজ করতে হবে। এছাড়া ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রাপ্তিদের কাছে উপকার ভোগীদের সেই সেবা গ্রহণ সম্পর্কে জানাতে হবে। ডিজিটাল সেবা নিয়ে যত বেশী মানুষকে অবহিত করা যাবে, তত দ্রুতই স্মার্ট জেলা হিসেবে পঞ্চগড় প্রথম অবস্থানে থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এ সময় বক্তারা আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর এবার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার সিদ্ধান্ত নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। সরকারের গৃহীত পরিকল্পনা দায়িত্বশীলতার সাথে বাস্তবায়ন করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে নিজেকে কিভাবে তৈরি করতে হবে সে বিষয়ে ধারণা দিতে হবে এবং স্মার্ট
সর্ম্পকে জনসচেতনতা বাড়াতে হবে। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি ও বেসরকারি পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষককে এ বিষয়ে এগিয়ে আসতে হবে।
সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ১৫০ জন প্রতিনিধিরা অংশগ্রহণ করেন ।