1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পঞ্চগড়ের বোদা উপজেলায় বিদেশি মদ সহ মা-ছেলে আটক 

  • আপডেট সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৩ বার পঠিত

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদা উপজেলায় বিদেশি ব্র্যান্ডের ১২ বোতল মদ সহ মোছাঃ বাছিরন নেছা(৪৫) ও ছেলে মো: রাসেল ইসলাম (১৯) নামের দুজনকে আটক করেছে বোদা থানার পুলিশ। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার বোদা ইউনিয়নের বালাভির ডাঙ্গাপাড়া গ্রাম থেকেই মা-ছেলে দুজনকেই আটক করে পুলিশের একটি বিশেষ টিম । বাছিরন নেছা ঐ এলাকার বালাভির ডাঙ্গাপাড়া গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী এবং রাসেল ইসলাম ঐ এলাকার ইসমাইল হোসেনের ছেলে। এ বিষয়ে বোদা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, সম্মানিত পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা ( পিপিএম ) মহোদয়ের দিক নির্দেশনায় বোদা থানায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে, বোদা থানার এস আই মোঃ আব্দুস সালাম এর নেতৃত্বে, এএসআই সাজিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে , আজ বুধবার দুপুরে বোদা ইউনিয়নের বালাভির ডাঙ্গাপাড়া গ্রাম থেকেই মা – ছেলেকে ১২ বোতল বিদেশী মদ সহ দুজনকে আটক করে বোদা থানায় নিয়ে আসা হয়েছে । পরে আসামিদয়ের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারণির ২৪(ক)/৪১ রুজু করা হয়। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park