1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুর -পাগলা সড়কে লেগুনা গাড়ীর ধ্বাক্কায় ১০ জন আহত, ৩ জনের অবস্থা আশংকাজনক

  • আপডেট সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৪ বার পঠিত
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুর -পাগলা সড়কে লেগুনা, সিএনজি ও মোটরসাইকেল এর ত্রিমুখী সংঘর্ষে প্রায় ৭ জন আহত হয়েছেন। তমধ্যে গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয় ও হাসপাতাল  সুত্রে জানাযায়, ২৪ শে ডিসেম্বর বিকাল প্রায় সাড়ে তিন ঘটিকার সময় সুনামগঞ্জের   জগন্নাথপুর- পাগলা আঞ্চলিক মহাসড়কের মজিদপুর পয়েন্ট এলাকায় জগন্নাথপুর হতে ছেড়ে যাওয়া  একটি লেগুনা গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে  বিপরীত দিক থেকে আসা  সিএনজি  মোটরসাইকেলকে ধ্বাক্কা দেয় । এতে দিরাই উপজেলার সাকিতপুর গ্রাম নিবাসী  মকবুল হোসেন এর ছেলে যুবায়ের আহমদ (৪০), জগন্নাথপুর উপজেলার কাতিয়া গ্রাম নিবাসী নাইর আলীর ছেলে মজিদ আলী(৫৫), শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা গ্রাম নিবাসী মাহবুব মিয়া(২৫) ও  জগন্নাথপুর উপজেলার মাছুম আহমদ সহ প্রায় ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। তমধ্যে গুরুতর আহত মজিদ আলী (৫৫), মাহবুব মিয়া (২৫) ও  যুবায়ের আহমদ (৪০) কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যান্য আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় মোটরসাইকেল, লেগুনা ও সিএনজি দুমড়ে মুচড়ে পড়েছে।
এবিষয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্য চিকিৎসক তানজিম হোসেন বলেন, গুরুতর আহত তিন জনকে আশংকাজনক অবস্থায়  সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যান্য আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park