1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পঞ্চগড়ে পুলিশের অভিযানে হিরোইন সহ দুই মাদক কারবারি আটক

  • আপডেট সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১১৩ বার পঠিত

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে দুইজন মাদক কারবারিকে ২ গ্রাম হিরোইন সহ আটক করেছে বোদা থানার পুলিশ ।  রবিবার  ( ২৪ ডিসেম্বর ) রাতে বোদা পৌরসভার থানাপাড়া এলাকা থেকে ফিরোজ মাহমুদ ( ওরফে ) মোবাইল বাবু (৩১) ও মো: লাবিব ইসলাম (২৪) নামের এই দুই মাদক কারবারিকে আটক করেছে বোদা থানার পুলিশ ।  ফিরোজ মাহমুদ পৌরসভার থানাপাড়া এলাকার, মৃত নবির উদ্দিনের ছেলে এবং মো: লাবিব ইসলাম, ঠাকুরগাঁও জেলার, ভুল্লি থানার, মুন্সিপাড়া গ্রামের মো: বিপ্লব সরকারের ছেলে । এ সময় বোদা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান,

পঞ্চগড় জেলার পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা (পিপিএম) ও সহকারী পুলিশ সুপার দেবীগঞ্জ সার্কেল  রুনা লায়লার দিকনির্দেশনায়, বোদা থানার  এসআই মো: আবদুস সালাম, এস আই মো: আব্দুর রাজ্জাক, এস আই মো: সাইফুল ইসলাম,  এএসআই /মো: সাজেদুর সহ সঙ্গীয় ফোর্স নিয়ে বোদা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে দুজনকে ২ গ্রাম হিরোইন সহ গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। পরে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ৮(ক) রুজু করলে আসামিদেরকে প্রয়োজনীয় কাগজপত্র সহ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এ সময় তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবেও বলে জানান তিনি ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park