1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পঞ্চগড়ে নৌকায় ভোট চেয়ে হ্যান্ডবিল বিতরণ করেছেন জাতীয় শ্রমিক

  • আপডেট সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২১৪ বার পঠিত

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পঞ্চগড়ের ট্রাক টার্মিনাল সংলগ্ন বিভিন্ন স্থানে নৌকার ভোট চেয়ে হ্যান্ডবিল বিতরণ করেছেন পঞ্চগড় জেলা জাতীয় শ্রমিক লীগ । সোমবার ( ২৫ ডিসেম্বর ) সন্ধ্যার  আগে ট্রাক টার্মিনালসহ বিভিন্ন স্থানে এই হ্যান্ডবিল বিতরণ করেন , জাতীয় শ্রমিক লীগের সভাপতি শাহীন রেজামিয়া। এ সময় শাহিন রেজামিয়া সহ জাতীয় শ্রমিকের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে, নির্বাচনে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছেন নৌকার সমর্থক ও কর্মীরা । প্রতীক বরাদ্দের পর থেকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করেছেন এই সংগঠনটি । দোকান পাট থেকে শুরু করে পথচারীদের মাঝে হ্যান্ডবিল বিতরণ কালে শ্রমিক লীগের নেতাকর্মীরা, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোটারদের উদ্বুদ্ধ করন করেন, এবং আশ্বস্ত করেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনে আপনারা সবাই আপনাদের পরিবার পরিজন নিয়ে সকালেই ভোট কেন্দ্রে গিয়ে নৌকার প্রতীকে একটি করে ভোট দেওয়ার অনুরোধ জানান দোকানপাট ও পথচারীদের ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park