1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বোয়ালখালীতে বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা বিনিময়

  • আপডেট সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৮ বার পঠিত
স্টাফ রিপোর্টারঃ
———————————————————–
বোয়ালখালী সংবাদদাতা দোলন জলদাশ : বোয়ালখালীতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা বিনিময় হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর ২০২৩) খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উপলক্ষে বোয়ালখালী পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোল বাদক লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয় বাঁশী শিল্পী গোষ্ঠীর নেতৃবৃন্দ।
এসময় ধর্মীয় যাজক ফাদার পিন্টু বেন্জামিন ডিকষ্টা এর পরিচালনায় সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা শেষে বক্তব্য রাখেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সভাপতি অনুপম বড়ুয়া পারু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক শ্রী বিপ্লব জলদাস, সহ-সাধারণ সম্পাদক বকুল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাশ, কোষাধ্যক্ষ কালিপদ দাস, পাঠাগার সম্পাদক শিক্ষক প্রদুল কান্তি দে, সদস্য অদিতি দাশ মৃত্তিকা।
বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমণ ঘটেছিল এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য স্থাপনসহ অশান্ত বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যীশুখ্রিষ্টের শিক্ষা ও আদর্শ অনুসরণীয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়দিন উদযাপন পরিষদের উপদেষ্টা রবার্ট রড্রিক্স, সভাপতি জন রড্রিক্স, সাধারণ সম্পাদক কিনেন রড্রিক্স, জেনেট রড্রিক্স, জেকক রড্রিক্স, কলিনা রড্রিক্স, লড়েন্স রড্রিক্স, ডেনি ফ্রেন্ডিড, রবিন রড্রিক্স, জেরেট গোমেজ, গিলবার্ট গোমেজ, প্রমূখ।
উল্লেখ্য, খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট ২৫ডিসেম্বর বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্টধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন। বিজ্ঞপ্তি
ছবির ক্যাপশন : বোয়ালখালীতে বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা বিনিময়
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park