1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মোংলায় ঈগল প্রতীকের কর্মীদের হামলায় নৌকা প্রতীকের দুই কর্মী আহত 

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ২২৯ বার পঠিত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় ঈগল প্রতীকের কর্মীদের হামলায় নৌকা প্রতীকের দুই কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
আহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকার কর্মী উপজেলার সুন্দরবন ইউনিয়ন যুবলীগ নেতা শেখ সাদী বাদল (৩২)কে মঙ্গলবার বেলা ১১টার দিকে পৌর শহরের কবরস্থানের বান্ধাঘাটা এলাকায় অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে গুরুতর আহত করেন ঈগল প্রতীকের কর্মীরা। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বেলা সাড়ে ১১টার দিকে শহরের প্রধান কাঁচাবাজারে নৌকার কর্মী নাসির খাঁ (৪০)কে মারধর করেন ঈগল প্রতীকের কর্মীরা।
এ ঘটনায় নৌকার নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষের হামলায় আহতের ঘটনায় থানা অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহতদের পরিবার ও নৌকা প্রতীকের নেতা-কর্মীরা।
নৌকা প্রতীকের প্রার্থী হলেন আওয়ামী লীগের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, আর ঈগল প্রতীকের প্রার্থী হলেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারদার। এই দুই প্রার্থী ও তাদের নেতা-কর্মীরা নির্বাচনী মাঠে সরব রয়েছেন। #
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park