1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

৭৫ এর প্রেতাত্মাদের ষড়যন্ত্র উপেক্ষা করে জনগণ ভোট দান করে দেশ উন্নয়ন অব্যাহত রাখবে। -নাজমা আক্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৬ বার পঠিত

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের এক বিশাল নির্বাচনী জনসভায় সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রীর একান্ত সহকারী নাজমা আক্তার বলেন, ১৯৭১ ও ১৯৭৫ সালে বাংলাদেশ ধ্বংসের পেতাত্মারা আজ নির্বাচন বানচাল করতে সক্রিয়, আমরা ষড়যন্ত্র কারীদেরকে উপেক্ষা করে দেশ বাঁচাতে ও দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাকে বিপুল ভোটে বিজয়ী করবো ইনশাআল্লাহ্ ।
বর্নি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বাদশার সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন শামিমা নিগার জামান সহ সভাপতি কেন্দ্রীয় যুবলীগ, তানিয়া হক শোভা যুগ্ম- সাধারণ সম্পাদক কেন্দ্রীয় যুব মহিলা লীগ ও সহ- দপ্তর সম্পাদক টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের মোসাম্মাত মিলিয়া আমিনুল চেয়ারম্যান বর্নি ইউনিয়ন, সোফিদা আক্তার জোনাকি সভাপতি টুঙ্গিপাড়া যুব মহিলা আওয়ামী লীগ প্রমুখ।
নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন, সভাপতি উপজেলা মহিলা আওয়ামী লীগ দুলালী রানী মন্ডল, সাধারণ সম্পাদক কুলসুম খানম, উপজেলা মহিলা আওয়ামী লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন কণা, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গাজী নুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সামছুল হক, সাধারণ সম্পাদক লিংকন মোল্লা সহ আরো অনেকে।
উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক ও বর্নি ইউনিয়নের সফল চেয়ারম্যান মোছাম্মাত মিলিয়া আমিনুল ৭ই জানুয়ারি নির্বাচনে উপজেলার সর্বাধিক ভোট তার এলাকা থেকে দেবে বলে আশ্বাস দেন। সেই সাথে সকল ভোটারদের ভোট কেন্দ্রে আসার আহবান করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park