1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে সাংবাদিক কন্যা “আরিফা” এম এ মান্নান প্রাঃ মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৪৯৬ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরের ১২ নং আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ” আরিফা” ও একই শিক্ষাঙ্গনের নোহা নামক আরেক শিক্ষার্থী এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা -২০২৩ ইং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১২ নং আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) সিলেট বিভাগীয় কমিটির শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি’র জৈষ্ঠ্য কন্যা মোছাঃ জান্নাতুল ফেরদৌসী আরিফা ও একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বালিকান্দী গ্রাম নিবাসী মোঃ লিটন মিয়ার কন্যা মোছাঃ নাদিয়া হাসান নোহা ” এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তি -২০২৩ ইং পরীক্ষায় অংশগ্রহণ করে মেধাক্রমানুসারে দ্বিতীয় গ্রেডে  উত্তীর্ণ হয়েছে।
তাদের এই কৃত্তিপূর্ণ ফলাফল অর্জনে “আরিফা” এর পিতা সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি ও মাতা আলেয়া আক্তার আলো ১২ নং আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মোঃ তরিকুল ইসলাম ও প্রধান শিক্ষক ফেরদৌস আহমদ সহ সকল শিক্ষক -শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা করছেন। এবং অদুর ভবিষ্যতে যেন ওরা আরো ভাল রেজাল্ট করতে পারে সেজন্য সকলের নিকট দোয়া ছেয়েছেন।
উল্লেখ্য, শান্তিগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন  উত্তরণ ক্লাব ও ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজ এর বাস্তবায়নে পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এর সার্বিক সহযোগিতায় বিগত ২ রা ডিসেম্বর স্থানীয় ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজে ২৬ তম এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা  -২০২৩ ইং অনুষ্ঠিত হয়। এই পরীক্ষার ফলাফল ২৭ শে ডিসেম্বর প্রকাশ হয়েছে। এই পরীক্ষা ৮ শত ৩৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। তমধ্যে ২৫ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park