1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পের বাস্তবায়ন কাজের শুভ উদ্বোধন

  • আপডেট সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৮ বার পঠিত
সাকিব হোসেইন, (কুমিল্লা) সংবাদদাতা : জাতীয় গুরুত্বপূর্ণ বাখরাবাদ-মেঘনা-হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পের সেকশন-এ এর বাস্তবায়ন কাজের শুভ উদ্বোধন করেছেন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রকৌশলী রুখসানা নাজমা ইছহাক।
আজ শনিবার (৩০ ডিসেম্বর) বেলা এগারোটায় তিতাস উপজেলার জগতপুর ইউনিয়ন অংশে গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পের সেকশন-এ এর বাস্তবায়ন কাজের শুভ উদ্বোধন করা হয়।
পঞ্চাশ কিলোমিটার দৈর্ঘ্যের এই গ্যাস পাইপলাইন  নির্মাণ প্রকল্পের এ-সেকশনে ব্যয় ধরা হয়েছে চুয়াল্লিশ কোটি ত্রিশ লাখ টাকা। প্রকল্প বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজটি করেন ক্যাসল কনস্ট্রাকশন কোঃলিঃজেভি।
এসময় উপস্থিত ছিলেন জিটিসিএল ব্যবস্থাপক (পরিকল্পনা) প্রকৌশলী আবু সাঈদ মাহমুদ,জিটিসিএল ব্যবস্থাপক (ই এস ডি) প্রকৌশলী আইনুল কবীর, জিটিসিএল প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন ও ক্যাসল কনস্ট্রাকশন কোঃ লিঃ জেভি ব্যবস্থাপক মারুফুল আলম প্রমূখ।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park