1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে মহিলা আ,লীগের আয়োজনে নৌকা প্রতীক এর  সমর্থনে পথসভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৪২ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য, পদপ্রার্থী পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এর নৌকা প্রতীকের সমর্থনে জগন্নাথপুরে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২০২৪ সালের  ৭ ই জানুয়ারী অনুষ্ঠিত  হবে। এই  নির্বাচনে  জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনে  বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত  সংসদ সদস্য পদপ্রার্থী পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এর নৌকা প্রতীকের সমর্থনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখা  মহিলা আওয়ামী লীগের আয়োজনে ৩০ শে  ডিসেম্বর রোজ শনিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে জগন্নাথপুর উপজেলা পরিষদ  এর মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সুফিয়া খানম সাথীর সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান শেলিনা আবেদীন ও ছাত্রলীগ নেতা সায়েক আহমদ এর পরিচালনায় নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ মনোনীত সুনামগঞ্জ -৩ আসনে নৌকা প্রতীক এর সংসদ সদস্য পদপ্রার্থী পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক এমপি এডভোকেট শাহানা রব্বানী, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া,  জগন্নাথপুর  জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু, সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জগন্নাথপুর পৌর সভার মহিলা কাউন্সিলর বাহারজান বিবি, কাউন্সিলর শফিকুল হক, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূ্ঁইয়া, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সাধারন সম্পাদক মোতাহীর আলী, মহিলা আওয়ামী লীগ নেত্রী খালেদা বেগম, হুসনারা বেগম রিসনারা, জুবেলী বেগম, শামী আক্তার, আম্বিয়া বেগম, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত, কলকলিয়া ইউনিয়ন ছাত্র লীগ এর আহবায়ক আকতার হোসেন ও ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদ প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সিদ্দিক আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসনাত হোসাইন, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, সাবেক কাউন্সিলর গিয়াসউদ্দিন মুন্না, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, কলকলিয়া ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার স্বপ্না রানী দাস,  আওয়ামী লীগ নেত্রী সায়লা, কলছুমা, রাবেয়া, সাফিয়া, ফাতেমা, অর্পনা রানী দাস ও সুসিলা দাস প্রমূখ সহ উপজেলার পাঁচ শতাধিক নারী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park