1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নড়াইল পল্লী থেকে নিখোঁজ হওয়া মা, মেয়ে উদ্ধার করে ফিরিয়ে দিলো পুলিশ,

  • আপডেট সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২০৮ বার পঠিত

 

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

গত ৬ আগস্ট লোহাগড়া থানাধীন নলদী ইউনিয়নের নকখালি বাজার হতে মোছাঃ মৌসুমী(২৮) নামের একজন নারী ও তার ৯ বছরের ১টি মেয়েসহ নিখোঁজ হয়।

মোছাঃ মৌসুমী(২৮) মাগুরা জেলার মোহাম্মদপুর থানার নহাটা ইউনিয়নের নহাটা গ্রামের মোঃ নূর ইসলামের মেয়ে। মেয়েটির বাবা সহ আত্মীয়-স্বজন ও এলাকার লোকজন বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি করতে থাকে। পরিবার ও আত্মীয়-স্বজন তাদের কোথাও খুঁজে না পেয়ে লোহাগড়া থানা পুলিশের শরণাপন্ন হন।

এ সংক্রান্তে লোহাগড়া থানায় ২৮ ডিসেম্বর মৌসুমীর বাবা মোঃ নূর ইসলাম একটি নিখোঁজ জিডি করেন।

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান এর নির্দেশক্রমে ভিকটিম উদ্ধারের জন্য জেলা পুলিশের একাধিক টিম মাঠে নামে।

২৯ ডিসেম্বর লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায়-এর তত্ত্বাবধানে নলদী পুলিশ ক্যাম্প ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর যৌথ অভিযানে এসআই শেখ মোঃ মোরসালিন, এসআই মোঃ ফিরোজ আহমেদ, এএসআই মোঃ মোক্তার হোসেন, এএসআই মোঃ জামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মোছাঃ মৌসুমী(২৮) ও তার ৯ বছরের মেয়ে মারিয়া কে ঢাকার সাভার থানার হেমায়েতপুর এলাকা থেকে উদ্ধার করে।

২৯ ডিসেম্বর রাত ১১টা.১০ মিনিটের সময় মোছাঃ মৌসুমী ও তার ৯ বছরের মেয়েকে মৌসুমীর বাবা মোঃ নূর ইসলামের নিকট ফিরিয়ে দেয়।

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান এর নির্দেশনায় জেলা পুলিশ মানুষের জান মালের নিরাপত্তায় সর্বদা তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park