1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

তৃণমূল বিএনপির পক্ষে ভোটার দ্বারে দ্বারে গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগ

  • আপডেট সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৭ বার পঠিত

সিলেট প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোলাপগঞ্জে তৃণমূল বিএনপির চেয়ারপারসন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সোনালী আঁশ প্রতিকের প্রার্থী শমসের মুবিন চৌধুরী বীর বিক্রমের পক্ষে দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

রোববার (৩১ ডিসেম্বর) সকালে পৌর শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে কদমতলীতে এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। বিশেষ অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ।

এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক স্বপন কান্তি কর, যুগ্ম আহবায়ক নুরুল আলম খান, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউছুফ আলী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক আহমদ, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন পুতুল, যুগ্ম আহবায়ক সাদেক আহমদ, পৌর আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মামুন আহমদ, পৌর আওয়ামী লীগ নেতা তাজির উদ্দিন, হাদিউজ্জামান মাছুম, জুবায়ের আহমদ জেবুল, আব্দুল মালেক, বেলাল আহমদ, দেলোয়ার আহমদ, জিয়া উদ্দিন, মাজেদ শরীফ চৌধুরী, নাদিম মাহমুদ, রফিক উদ্দিন, ইসমাইল আলী, মাহমুদ হোসেন, চেরাগ আলী, আফজাল হোসেন আক্তার, গোলসান আহমদ, আলা উদ্দিন, শামীম আহমদ, রুমেল আহমদ, জামাল আহমদ খান, জুয়েল আহমদ, শেখ হৃদয় তারেক আহমদ প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park