1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নীলফামারীর ২টি আসনের জাপা প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন প্রার্থীর লিখিত অভিযোগ 

  • আপডেট সময় : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
  • ১৬৩ বার পঠিত
হাসানুজ্জামান সিদ্দিকী হাসান  নীলফামারী প্রতিনিধি
নীলফামারী -৩ (জলঢাকা) ও সৈয়দপুর, কিশোরগঞ্জ -৪ আসনে লাঙ্গল  প্রাতীকের প্রার্থীগন প্রকাশ্যে ও বিভিন্ন মাধ্যমে ভোট গ্রহণের পূর্বেই নিজেদেরকে আগাম বিজয়ী হিসেবে ঘোষনা ও নির্বাচনের পরিবেশকে ব্যহত এবং নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অভিযোগ এনে  এই দু’টি আসনে নির্বাচনে অংশগ্রহন কারী স্বতন্ত্র প্রার্থী সহ বিভিন্ন দলের ৮ জন প্রার্থীরা একটি লিখিত অভিযোগ প্রদান করেন  জেলা রিটার্নিং অফিসার ও জেলা  প্রশাসক বরাবর।
এর অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার বরাবর ও প্রেরণ করেন নীলফামারী-৩ ও ৪ দু’আসনে নির্বাচনে অংশগ্রহন কারী ৮ জন প্রার্থী।
জানাযায
৩০ ডিসেম্বর শনিবার নীলফামারী-৩ ও ৪ দু’আসনে নির্বাচনে অংশগ্রহন কারী ৮ জন প্রার্থী এ অভিযোগ প্রদান
করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বরাবর। লিখিত অভিযোগে তারা বলেন  নীলফামারী -৩ (জলঢাকা) আসনে মেজর অবঃ রানা মোঃ সোহেল ও সৈয়দপুর, কিশোরগঞ্জ -৪ আসনে আদেলুর রহমান আদেল লাঙ্গল  প্রাতীকের প্রার্থীগন প্রকাশ্যে নিজেদের বিজয়ী ঘোষনা করছেন ভোট গ্রহণের পূর্বেই। এতে  নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে সাধারণ ভোটারদের মাঝে বিরুপ পতিক্রীয়া সৃষ্টি  হওয়ার  কারনে  ভোটারগন ভোট দানে উৎসাহ হারিয়ে ফেলছে।
লিখিত অভিযোগে  তারা গভীর উদ্বেগ প্রকাশ করে আইনি ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান।
এদিকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা  প্রশাসক বরাবর প্রদান করা
লিখিত অভিযোগে স্বাক্ষর করেছন, দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ গ্রহনকারী
নীলফামারী-৩(জলঢাকা) আসনে সাবেক সাংসদ গোলাম মোস্তফার পত্নী (ঈগল পাখি) প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মিসেস মার্জিয়া সুলতানা,সাবেক সাংসদ কেতলি প্রতীকের কাজি ফারুক কাদের,
যুবলীগ কেন্দ্রীয় কমিটির  নেতা কাচি প্রতীকের প্রার্থীর সাদ্দাম হোসেন পাভেল, বাংলাদেশ কল্যাণ পার্টির হাতঘড়ি প্রতীকের প্রার্থী ডাঃ বাদশা আলমগীর,
গনতন্ত্রী পার্টি কবুতর প্রতীকের প্রার্থী মোজাম্মেল হক, ট্রাক প্রতীকের প্রার্থী মীরগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা হুমায়ুন কবির হুকুম আলী। এছাড়াও সৈয়দপুর, কিশোরগঞ্জ নীলফামারী-৪ আসনে লাঙ্গল প্রার্থীর বিরুদ্ধে একই অভিযোগ পত্রে স্বাক্ষর করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী- ৪ সৈয়দপুর, কিশোরগঞ্জ আসনের সৈয়দপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের
মোখছেদুল মোমিন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)এর মশাল প্রতীকের  প্রার্থী আজিজুল হক।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park