1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

লোহাগড়া পৌর এলাকায় বালুর চাতাল ভেঙে বসতবাড়ি বিনষ্ট মেয়রের ওপর ক্ষুব্ধ স্থানীয়রা,

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

 

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়া পৌর এলাকার জয়পুর পশ্চিমপাড়া গ্রামে একটি বালু উত্তোলন করা চাতাল ভেঙে বালু পানি ঢুকে যায় শতাধিক বসতবাড়ির ভেতরে। এতে করে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১০টি সংখ্যালঘু পরিবার এবং অনেক মুসলিম পরিবার সোমবার (১ জানুয়ারি) বিকাল তিনটার দিকে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মশিউর রহমান প্রায় ১মাস যাবত মেয়রের বাড়ির উত্তর পাশে নিয়ম কানুন না মেনে একটি বালু উত্তোলন করা চাতাল বানিয়ে প্রায় এক মাস যাবত বালু উত্তোলন করে আসছেন। যে চাতালের চারপাশ দিয়ে প্রায় ১০০ সংখ্যালঘুদের বসতবাড়ি ও মুসলিম পরিবার রয়েছে। বালুু উত্তোলন করা চাতালের চারপাশের পাড়ের অবস্থা খারাপ দেখে আমরা মেয়রকে বিষয়টা অবগত করি।

এ বিষয়ে ওই এলাকার একাধিক জন মেয়রকে বলেছেন, চাতালের পাড়ের অবস্থা খারাপ যে কোন সময় ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে আপনি দ্রুত ব্যবস্থা নিন। মেয়র আমাদের কথার কোন কর্ণপাত না করে ধুমছে বালু উত্তোলন করেই যাচ্ছিলেন।

এমন অবস্থায় আজ হঠাৎ চাতাল ভেঙে বসতবাড়ির ভিতরে বালু কাদা পানি ঢুকে গেছে। আমাদের সোবার জায়গাটুকু নেই। আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এর ক্ষতিপূরণ দেবে কে আমরা এর বিচার চাই।

এ বিষয়ে লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমানের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ঘটনা শুনেছি আমি এখন মিটিংয়ে আছি তার কাছে তখন ওই বিষয় জানতে চাইলে তিনি ফোনটি কেটে দেন।

এবিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অনিমেষ বিশ্বাস এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন ঘটনাটি শুনতে পেরেছি কোন অভিযোগ পাইনি লোক পাঠিয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে,

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park