1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নড়াইল-২ এ ট্রাক মার্কা নিয়ে নির্বাচন থেকে সরে গেলেন স্বতন্ত্র প্রার্থী লিটু,

  • আপডেট সময় : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
  • ১৯১ বার পঠিত

 

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু (ট্রাক) নির্বাচন থেকে সরে গেলেন।

বুধবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নড়াইল সদর উপজেলা শহরের মহিষখোলার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।

এসময় লিটু বলেন, এই স্বল্প সময়ে সব কেন্দ্রে এজেন্ট দেওয়া, পারিবারিক ও শারীরিক সমস্যার কারণে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজ ইচ্ছায় সরে যাচ্ছি, পাশাপাশি রাজনীতি থেকেও সরে দাঁড়ানোর ঘোষনা দেন তিনি।

এর আগে গত ৪ ডিসেম্বর জেলা রিটার্নিং অফিসার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় লিটুর প্রার্থিতা বাতিল করেন। পরে উচ্চ আদালতের আদেশএ গত ২৮ ডিসেম্বর প্রার্থিতা ফিরে পান তিনি। পরদিন ২৯ ডিসেম্বর থেকে ট্রাক প্রতীক নিয়ে ভোটের মাঠে নামেন লিটু।

উল্লেখ্য,নড়াইল জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দ্বাদশ জাতী সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে দুটি পৌরসভা ও ২০ টি ইউনিয়নের মোট ভোটার ৩,৬৫,৭২৯ জন। এর মধ্যে ১,৮১,৯৯০ পুরুষ ভোটার ও ১,৮৩,৭৩৬ জন মহিলা ভোটার রয়েছেন।

তাং ০৩/০১/২৪

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park