1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

এবারের নির্বাচন খুনি, সন্ত্রাসী, দেশদ্রোহীদের বিরুদ্ধের নির্বাচন গোপালগঞ্জের জনসমুদ্রে পৌর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় -শেখ সেলিম এমপি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪
  • ৩৩০ বার পঠিত

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ :

গোপালগঞ্জের সদর পৌর পার্ক মাঠ প্রাঙ্গণে আজ ৪ই জানুয়ারি বিকাল ৩টায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী শেখ ফজলুল করিম সেলিম এর পক্ষে এক বিশাল জনসভার আয়োজন করেছেন গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগ।
নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রধান সদস্য, গোপালগঞ্জ-২ আসনের ৮ বারের নির্বাচিত এম.পি, গোপালগঞ্জের নয়নের মনি, গণমানুষের নেতা, জননেতা শেখ ফজলুল করিম সেলিম (এম.পি)।
পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবিরের সভাপতিত্বে জনসভার সঞ্চালনা করেছেন গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলিমুজ্জামান বিটু।
নির্বাচনী বিশাল জনসভায় উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জি,এম সাহাবুদ্দিন আজম, বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান বাচ্চু, এ্যা. আতিয়ার রহমান, শেখ রুহুল আমিন, গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন, হাসমত আলী সিকদার চুন্নু, বাবু রঞ্জিত কুমার গামা, নুর মোহাম্মাদ দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ মো মুশফিকুর রহমান লিটন, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, সাবেক মেয়র রেজাউল হক সিকদার রাজু, নজরুল ইসলাম, গোপালগঞ্জ জেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এম.বি সাইফ বি মোল্লা।
জনসভায় আরো উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক চৌধুরী আশিকুল হাসান শিমুল, আবুল ফাত্তাহ্ সজু, সাবেক পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউ.এম রাসেল, শেখ আজিজ রহমান, শাহ নেওয়াজ ইমেজ, পৌর আওয়ামী লীগ এর মহিলা বিষয়ক সম্পাদক নাজমিন বেগম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ শিহাব মোল্লা, সোহাগ মোল্লা, নকিব মোলালা, টিটো বৈদ, সইফুল সিকদার, গোপালগঞ্জ থানা যুবলীগের সভাপতি জাহেদ মাহামুদ বাপ্পি, সাবেক গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বর্তমান ছাত্রলীগ সভাপতি নিউটন মোল্লা প্রমুখ।
গোপালগঞ্জের জনসমুদ্রে বক্তব্য কালে বার বার নির্বাচিত এম,পি, জননেতা শেখ ফজলুল করিম সলিম বলেন আমরা হিংসার রাজনীতি করিনা, ৭১ পরাজিত শক্তিরা, জঙ্গিবাদ, জামাত এক হয়ে নির্বাচন বানচালের পাঁয়তারা করে ব্যর্থ হয়েছে। এদেশের মাটিতে ওদের খানা নাই। এই নির্বাচন দেশ থেকে জঙ্গিবাদ সন্ত্রাস হটাবার নির্বাচন। তিনি আরো বলেন তোমরা্ নির্বাচনে এসে দাঁড়াও জামানত থাকবে না। বাংলাদেশ জননেত্রীর হাত ধারে এগিয়ে যেতে চায়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park