1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

গোপালগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণে ২৮জন ম্যাজিস্ট্রেট নিয়োগ

  • আপডেট সময় : শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪
  • ২২৫ বার পঠিত

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনব অবাধ এবং সুষ্ঠু করতে জেলার তিনটি সংসদীয় আসনে ২৮জন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।

এলাকার সার্বিক আইন শৃংখলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং মোবাইল কোর্ট পরিচালনার লক্ষ্যে ২৮জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন জেলা রির্টানিং কর্মকর্তা কাজী মাহবুবুল আলম।

ওই কর্মকর্তা জানান, ম্যাজিস্ট্রেটগণ গতকাল ৫ জানুয়ারি থেকে মোবাইল কোর্ট পরিচালনা শুরু করেছেন। তারা আগামী ৯ জানুয়ারি পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করবেন। রিটানিং কর্মকর্তা কাজী মাহবুবুল আলম বলেন, এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, বিজিবি, র্যা ব, পুলিশ ও আনসার সদস্যরা নির্বাচনী কাজে নিয়োজিত রয়েছে।

এদিকে নির্বাচনকালীন যে কোনো অপ্রীতিকর ঘটনার মোকাবেলায় নিয়মিত টহল দেবে সেনাবাহিনী। ইতিমধ্যে ভোট গ্রহণের সবধরণের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

এছাড়া গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনের ৩৯৭টি ভোট কেন্দ্রে আজ শনিবার বেলা ১১টা থেকে সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সামগ্রী সরবরাহ করা হয়। এসব কেন্দ্রের ব্যালট পেপার পাঠানো হবে নির্বাচনের দিন আগামীকাল ভোট গ্রহণের আগে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park