1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

গোপালগঞ্জ কাশিয়ানী ভাবি ও ভাতিজাকে হত্যাচেষ্টার অভিযোগ, ভাতিজার মৃত্যু

  • আপডেট সময় : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪
  • ১৮৭ বার পঠিত

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানীতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে ভাবি-ভাতিজাকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ আপন দেবরের বিরুদ্ধে।

আগুনে ৭ মাসের শিশু ভাতিজা আব্দুর রহিম মারা গেছে। অগ্নিদগ্ধ শিশুর মাকে (২৮) গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বেথুড়ী ইউনিয়নের নড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

অগ্নিদগ্ধ আসমা বেগমের স্বামী মো. মোরাদ মোল্যা জানান, তার আপন ভাই হোসাইন মোল্যা তার স্ত্রী ও শিশু সন্তান আব্দুর রহিমকে পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার শিশুপুত্র পুড়ে মারা যায় এবং স্ত্রী গুরুতর আহত হয়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে পারিবারিক দ্বন্দ্বের নেপথ্যে ও ঘটতে পারে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park