1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পঞ্চগড় এক ও দুই আসনের ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে । 

  • আপডেট সময় : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪
  • ১৫৩ বার পঠিত

 

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় ১ ও ২ আসনের ভোটার উপস্থিতি একেবারে নেই বললেই চলে । ১ আসনের দুইটা পর্যন্ত বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, আগের মতো নারী-পুরুষ ভোটারদের লাইন নেই। ভোটকক্ষ পুরো ফাঁকা। কেন্দ্রের ভেতরে নৌকা মার্কা ছাড়া অন্যান্য মার্কার পোলিং এজেন্ট দুই থেকে তিনজন। কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ছাড়া অন্য দলের নেতাকর্মীদেরও কোনো উপস্থিতি নেই। ভোটার সংখ্যা কম এবং অন্যান্য রাজনৈতিক দলের যথেষ্ট অংশগ্রহণ না থাকায় কোনো ধরনের উত্তেজনাও দেখা যায়নি। রবিবার দুপুর পর্যন্ত পঞ্চগড় ১ ও ২ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে। পঞ্চগড় ১ আসনের ৪ নং কামাত কাজলদিঘী ইউনিয়নের কামাতকুঞ্জ কাজলদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, ২৫ পার্সেন্টেজ কম ভোট কাস্ট হয়েছে ।   আইনশৃঙ্খলা বাহিনীদের গল্প করে সময় কাটাতে দেখা গেছে। এছাড়া প্রার্থীদের এজেন্টরাও অলস সময় পার করছেন। পঞ্চগড় এক আসনে ৬ জন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও এজেন্ট আছে নৌকাসহ ২-৩ জনের।কামাতকুঞ্জ কাজলদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, ৮৭ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আমিরুল ইসলাম বলেন,  কেন্দ্রে দুপুর ৩টা পর্যন্ত ২৫ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে । এই কেন্দ্রে মোট ভোটার ২৬১৬ জন । টুনিরহাট কাজলদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র নম্বর ৮৮ এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ সুজাবত আলী জানান, এখানে মোট ভোটার সংখ্যা ২৭১৯ জন এর মধ্যে ভোট দিয়েছে দুপুর ২ টা পর্যন্ত ১২০৫ জন। তবে লক্ষ্য করা গেছে কিছু কিছু কেন্দ্রের বাইরে নৌকা এবং ট্রাক মার্কার সমর্থকদের ভিড় দেখা গেছে। কেন্দ্রের বাইরে ভোটার স্লিপ দিয়ে সহায়তা করছেন সমর্থক কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park