1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ঘন কুয়াশার চাদরে ঢাকা জগন্নাথপুর, শীত নিবারনে আগুন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪
  • ১৪০ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

গত দুই দিন ধরে শীত আর হিমেল হাওয়ায় জগন্নাথপুর এর জনজীবন স্থবির হয়ে পড়েছে। আগুন পোহায়ে কিছুটা হলেও প্রবল শীত নিবারন এর প্রচেষ্টা চালাচ্ছেন জনসাধারণ।
গত দুই দিন ধরে অর্থাৎ ১০ জানুয়ারী ভোর থেকে শুরু হয়ে ১১ ই জানুয়ারী বিকালেও ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা। যদিও ১০ জানুয়ারী  মাঝে মধ্যে ঘন কুয়াশার আড়ালে সূর্যের দেখা মিললেও ১১ ই জানুয়ারী ভোর থেকে বিকেলেও মিলেনি সূর্যালোকের দেখা। শীত ও কনকনে হিমেল ঠান্ডা হাওয়ার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। অনেকেই শীত নিবারনে খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে। এমন দৃশ্য দেখা গেছে জগন্নাথপুর এর পল্লীতে। উপজেলা সদর সহ গ্রামীণ হাটবাজার গুলোতে গরম কাপড় এর দোকানে বেড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষের।
আগুন পোহাতে থাকা আলী হোসেন ও মাতবর মিয়া, ফকির আলী ও সাহেল একান্ত আলাপকালে বলেন, সারাদিন ধরেই কুয়াশায় ছেয়ে আছে এলাকা। ক্ষনিকের জন্যেও মিলেনি সূর্যের দেখা। শীত ছাড়ছেই না। আমরাতো মুটামুটি আরামে আছি। ক্ষেত খামারের শ্রমিকরা সহ ছিন্নমূল মানুষ এই শীতে দিশেহারা। ছিন্নমূল মানুষেমানুষের জন্য সরকারি শীতবস্ত্র একান্ত  প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park