1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে ৮ কেজি গাঁজা সহ হবিগঞ্জের ৪ জন র‌্যাব এর খাঁচায় বন্দী 

  • আপডেট সময় : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪
  • ২৩৬ বার পঠিত
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে ৮ কেজি ৭ শত গ্রাম গাঁজা সহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯ এর একটি অভিযানিক দল।
স্থানীয় ও র‌্যাব সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিপিসি তিন এর কোম্পানি কমান্ডার মেজর ফয়সাল এর নেতৃত্বে একটি টিম ১১ ই জানুয়ারী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন রানীগঞ্জ সেতু এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মৃত ইউনূছ মিয়ার ছেলে কাজল মিয়া (২৩),তাহির মিয়ার ছেলে মামুন মিয়া (২১), মৃত আব্দুল মনাফ এর ছেলে শামীম মিয়া(২৭) ও আব্দুল মতিন এর ছেলে মামুন মিয়া (২৭) কে গ্রেপ্তার করেন। এসময় তাদের দেহ তল্লাশী করে ৮ কেজি ৭ শত গ্রাম গাঁজা উদ্ধার করেন। একই সাথে গাঁজা বহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল আটক করেছেন।
আটকের সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৯ এর সিপিসি কোম্পানি কমান্ডার মেজর ফয়সাল বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসয়ী ৪ জনকে গ্রেপ্তার করার পাশা-পাশি তাদের পরিবহন মোটরসাইকেল এর সিটের মধ্যে ও তাদের জামার নীচে বডি ফিটিং অবস্থায় ৮ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park