1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জলঢাকায় শীতার্ত মানুষের দ্বারেদ্বারে গিয়ে শীতবস্ত্র দিচ্ছেন থানার ওসি

  • আপডেট সময় : রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪
  • ২২১ বার পঠিত
হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
 নীলফামারী প্রতিনিধি
উত্তরের জেলা নীলফামারীর জলঢাকা হিমালয়ের কাছে হওয়ায় বেড়েই চলছে শীতের প্রকোপ। এই হাড় কাপানো শীতের প্রকোপে বৃষ্টির  মতো ঘন কুয়াশার চাদরে  গত ৭ দিন ধরে ঢাকা থাকায় সূর্যের মুখ দেখেনি মানুষ ।
এদিকে শীতের দাপটে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন ছিন্নমূল সহ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এ অঞ্চলের এসব শীতার্ত অসহায় দুস্থ মানুষদের শীত নিবারণের জন্য শীতার্ত মানুষের দ্বারেদ্বারে গিয়ে শীতবস্ত্র দিচ্ছেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ মুক্তারুল আলম।
শনিবার সকাল থেকে রাত পর্যন্ত জলঢাকা পৌরসভা সহ উপজেলার বিভিন্ন এলাকায় দুস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল কম্বল বিতরণ করেন থানার অফিসার ইনচার্জ মুক্তারুল আলম । এসময় তিনি বলেন, পুলিশই জনতার  তাই জনতার পাশে থাকার জন্য এ হাড় কাপানো শীতের মাঝে আপনাদের কাছে এসেছি ভালবাসা নিয়ে।এটি একটি বস্ত্র হতে পারে তবে এর ভিতরে আপনাদের কে আমার ভালবাসা দিয়ে গেলাম। আপনারা ভাল থাকলে আমরা এবং দেশ ভাল থাকবে।
প্রতি বছরের ন্যায় এবারো শীতে তার নিজস্ব অর্থায়নে উপজেলাটিতে প্রায় সহশ্রাধিক অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতারণ করা হয়। এসময় থানা পুলিশের কর্মকর্তা সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park