1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নেত্রকোনায় সিএনজির ধাক্কায় আহত নারীর মৃত্যু

  • আপডেট সময় : রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

রিপন কান্তি গুণ, নেত্রকোনা জেলা প্রতিনিধি;

নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দায় সিএনজি ধাক্কায় আহত সখিনা আক্তারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ(মমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে তার মৃত্যু হয়।

আজ (১৪ জানুয়ারি) রবিবার দুপুরে আহত সখিনা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই সে মারা যায়।

নিহত সখিনা আক্তার (৩৫) উপজেলা সদর ইউনিয়নের খাসপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় বাহাদুরকান্দা নামক স্থানে সিএনজি’র ধাক্কায় আহত হয়ে সখিনাকে সড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তারা স্ব উদ্যোগে পরিচয়হীন অবস্থায় আহত সখিনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেভর্তি করেন। পরে একটি স্থানীয় অনলাইন পত্রিকার পোর্টাল ‘কলমাকান্দা পরিবার’ এর মাধ্যমে বিজ্ঞপ্তি দিলে আহতের স্বজনেরা  হাসপাতালে আসেন এবং পরে আজ রবিবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক জানান, আমরা ঘটনাটি শুনেছি খুব মর্মান্তিক! আমরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছি। সিএনজিটি কে বা কার ছিল তা খুঁজে বের করে তাকে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park