1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

লোহাগড়ার লাহুড়িয়া থেকে ইয়াবাসহ ৫ মাদককারবারি পুলিশের হাতে গ্রেফতার,

  • আপডেট সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ১৪৪ বার পঠিত

 

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

নড়াইলে মাদক ব্যবসায়ের সাথে জড়িত আব্দুল্লাহ বিশ্বাস (৩৬), ওমর আলী (৩৫), মোঃ শামীম ফকির (৪৯), ফেরদাউস শিকদার (২৮) ও মোঃ ইব্রাহিম শিকদার (৩২) নামের ৫ জন মাদকসেবীদের গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

গ্রেফতারকৃত আব্দুল্লাহ বিশ্বাস (৩৬) লোহাগড়া থানাধীন তেতুলবাড়ীয়া গ্রামের মোক্তার বিশ্বাসের ছেলে। ওমর আলী (৩৫) মাকড়াইল গ্রামের মৃত আকবর আলীর ছেলে। মোঃ শামীম ফকির (২৮) একই গ্রামের মৃত আবুল কালাম ফকিরের ছেলে, ফেরদাউস শিকদার (২৮) মৃত আনসার শিকদারের ছেলে এবং মোঃ ইব্রাহিম শিকদার (৩২) আব্দুর রউফ শিকদারের ছেলে।

১৪ জানুয়ারি’রবিবার দিবাগত রাতে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন শালনগর ইউনিয়নের মাকড়াইল আদর্শ গুচ্ছগ্রাম সংলগ্ন জনৈক মিলন এর মুদি দোকান এর পশ্চিম পাশ থেকে তাদের আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের এসআই(নিঃ) এম সজীব আহমেদ, এএসআই(নিঃ) শেখ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আব্দুল্লাহ বিশ্বাস (৩৬), ওমর আলী (৩৫), মোঃ শামীম ফকির (৪৯), ফেরদাউস শিকদার (২৮) ও মোঃ ইব্রাহিম শিকদার (৩২) দেরকে গ্রেফতার করে।

এ সময় ধৃত আসামীদের নিকট থেকে ৫০(পঞ্চাশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

এবং আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান এর নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park