1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

গোপালগঞ্জে আদালতের নির্দেশে বিভিন্ন মামলায় জব্দকৃত মাদকদ্রব্য ও নিষিদ্ধ পণ্য ধ্বংস

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ১৫০ বার পঠিত

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

গোপালগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া’র সার্বিক দিক নির্দেশনায়, নেতৃত্বে ও উপস্থিতিতে
বিভিন্ন মামলায় ধ্বংসযজ্ঞ আলামত (মাদকদ্রব্য সহ অন্যান্য নিষিদ্ধ পণ্য) ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকাল
৪ টায় গোপালগঞ্জ সদর উপজেলার চাপাইল ব্রীজ সংলগ্ন ডাম্পিং পয়েন্টে ১৫৪ টি পুরাতন ও চলমান মামলায় ধ্বংসযজ্ঞ ২৯ বোতল বিদেশী মদ, ৯৩ কেজি গাঁজা, ৩৫১৩ বোতল ফেন্সিডিল, ৩৪৩৭ পিছ ইয়াবা, ৯৬ বোতল মেয়াদ উত্তীর্ণ সয়াবিন তেল সহ কাপড়-চোপড়, গাঁজার ডাল, শার্ট, লুঙ্গি সহ অন্যান্য মালামাল ধ্বংস করা হয়।

এসময় অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফিরোজ মামুন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অনুশ্রী রায়, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রুবেল শেখ, মতিউর রহমান, গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী মোঃ কামরুজ্জামান, কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ সিরাজুল হক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, বেঞ্চ সহকারী সুমন সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park