1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নড়াইলে ৩ টি ব্যাটারী চালিত ভ্যানসহ ৩ পেশাদার চোর গ্রেফতার করেছে পুলিশ।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার,

গত ৩০ ডিসেম্বর’ রাতে নড়াইল পৌরসভাধীন ভওয়াখালী সাকিনস্থ নড়াইল পুরাতন বাস টার্মিনালের রাস্তার উপর হতে ৩টি ব্যাটারি চালিত ইজিভ্যান অজ্ঞাতনামা চোরেরা কৌশলে চুরি করে চম্পট দেয়।

ভুক্তভোগী ভ্যানচালক মোঃ মাহাবুবুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে নড়াইল সদর থানায় একটি চুরির মামলা রুজু করা হয়। মামলা রুজু হওয়ার পর মামলার তদন্তকারী অফিসার এসআই(নিঃ) পলাশ কুমার ঘোষ,এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একটি চৌকস টিম চোরাই মালামাল উদ্ধার এবং চোর গ্রেফতারের জন্য মাঠে নামে।

এরই ধারাবাহিকতায় নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) পলাশ কুমার ঘোষ, ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই(নিঃ) মোঃ ফিরোজ আহম্মেদ এর নেতৃত্বে একটি চৌকশ টিম অদ্য সন্ধ্যা ৬.২০ ঘটিকার দিকে অভিযানপরিচালনা করে মোঃ আব্দুল্লাহ শেখ (২৩), মোঃ রেজাউল শেখ (৩৪) ও মোঃ মারুফ মীর (৩২) নামের পেশাদার চোর চক্রের ৩ জন চোর কে তাদের নিজ নিজ বাড়ি হতে গ্রেফতার এবং তাদের হেফাজত হতে চোরাই ৩টি ব্যাটারী চালিত ইজিভ্যান উদ্ধার করতে সক্ষম হন।

ধৃত আসামি মোঃ আব্দুল্লাহ শেখ (২৩) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন মহিষাপাড়া গ্রামের মো:লিয়াকত শেখের ছেলে, মোঃ রেজাউল শেখ (৩৪) একই গ্রামের মৃত আইয়ুব শেখের ছেলে এবং মোঃ মারুফ মীর (৩২) কালিয়া থানাধীন মোহাম্মদপুর গ্রামের দাউদ মীরের ছেলে।

উক্ত আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান এর নির্দেশনায় জেলা পুলিশ মানুষের জান মালের নিরাপত্তায় আন্তরিকভাবে কাজ করে চলেছে।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park