1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

গোপালগঞ্জের মোকসুদপুরের মোহসিন শেখ ৪৫ নামের এক ব্যক্তি, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তেত হাতে খুন।

  • আপডেট সময় : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুরে জমিতে কৃষাণ দেয়া নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতুড়ি ও লাঠি পেটায় মোহসিন শেখ (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার রাতে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে মুকসুদপুর উপজেলার মোচনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোহসিন শেখ (৪৫) জেলার মুকসুদপুর উপজেলার মোচনা গ্রামের মোতালেব শেখের ছেলে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে মোচনা গ্রামে জমিতে কৃষাণ দেয়া নিয়ে মোহসিন শেখ ও তার ভাইদের সঙ্গে প্রতিবেশী দেলোয়ার চোকদার ও তার লোকজনের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

পরের দিন শুক্রবার বিকেলে মোচনা হাটে যাওয়ার সময় দেলোয়ার চোকদারসহ ১০ থেকে ১১ জন মোহসিন শেখসহ তার সঙ্গে থাকা চারজনকে হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পানিতে ফেলে দেয়।

খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শনিবার বিকেলে মোহসিন শেখের অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসি আরও জানান, এ ব্যাপারে পরিবার থেকে মুকসুদপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছেন। তবে এখন এলাকার পরিবেশ শান্ত রয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park