1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে মোটরসাইকেল এর ধ্বাক্কায় আহত ব্যক্তির মৃত্যু 

  • আপডেট সময় : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
  • ২৯৯ বার পঠিত
স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত জমশের আলী(৫৭) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর এর বাসিন্দা মৃত খোশ মোহাম্মদ এর ছেলে জমশের আলী (৫৭) বিগত ১৯ শে জানুয়ারী রোজ শুক্রবার পাগলা- জগন্নাথপুর -আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক এর হবিবনগর এলাকায় মোটরসাইকেল এর ধ্বাক্কায় গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি ২১ শে জানুয়ারী রোজ রবিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন।এই হাসপাতালে তার মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
এ বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর পৌর সভার কাউন্সিলর সুহেল আহমদ বলেন, এই দুর্ঘটনার মোটরসাইকেল আমার জিম্বায় রয়েছে।
এ বিষয়ে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল গণমাধ্যমকে বলেন, নিহত জমশের আলীর মরদেহ সিলেট কোতোয়ালি থানা পুলিশ এর মাধ্যমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এখনো কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park