1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

গোপালগঞ্জে কেক কেটে, এস এ টিভির ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

  • আপডেট সময় : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে এস এ টেলিভিশনের ১২ তম বৎসরে পদার্পণ উপলক্ষ্যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
আজ বুধবার দুপুর বারটায় প্রেসক্লাব গোপালগঞ্জ এ এস এ টেলিভিশনের জেলা প্রতিনিধি আজিজুর রহমান টিপু এর সভাপতিত্বে আলোচনা সভা, কেক কাটার মধ্য দিয়ে সারা দিনের নানা কর্মসূচির ঘোষণা দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহসিন, প্রেসক্লাব গোপালগঞ্জ এর সভাপতি আলিমুজ্জামান বিটু, সাধারণ সম্পাদক সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) এর সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এ জেড আমিনুজ্জামান রিপন। অন্যান্যের মধ্যে উপস্থিত হলেন, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) এর যুগ্ম সাধারণ সম্পাদক হুসাইন ইমাম সবুজ, সাংবাদিক মোঃ ইকবাল মিয়া বিএমইউজে গোপালগঞ্জ শাখার প্রচার সম্পাদক শিহাব মোল্লাসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, এস এ টেলিভিশন ইতিমধ্যে দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছে। বিশেষ করে এস এ টেলিভিশনের নিরপেক্ষ সংবাদ ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করছে। এস এ এ টেলিভিশনের এক ঝাঁক তরুণ সাংবাদিক সারা দেশের দুর্গম এলাকা থেকেও উন্নয়নমূলক এবং অসংগতিপূর্ণ সব ধরনের তথ্যনির্ভর এবং সত্য নির্ভরযোগ্য সূত্র ধারে নিয়মিত প্রতিবেদন দর্শকদের উপহার দিয়ে যাচ্ছে। গোপালগঞ্জ তার ব্যতিরেকে নয়। সেই সাথে বেশি-বিদেশি নাটক, টকশো অনুষ্ঠান দর্শকদের হৃদয় জয় করে রেখেছে।
আলোচনা শেষে উপস্থিত সকলে মিলে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে দিবসটি উদ্যাপন করেন।

এরপরে প্রেসক্লাব গোপালগঞ্জ চত্বর থেকে একটি রেলি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

গোপালগঞ্জে দিনব্যাপী এস এ টেলিভিশনের নানা আয়োজন উপভোগ করে জেলার সর্বস্তরের মানুষ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park