1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ধর্ষণ মামলার বাদী হত্যা মামলায় ৬ আসামীকে আটক করেছে র‍‍্যাব 

  • আপডেট সময় : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
  • ১৭০ বার পঠিত

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;

নেত্রকোনার আটপাড়ায় ধর্ষণ মামলার বাদী সেলিনা অক্তার হত্যার ঘটনায় করা মামলার ৬ পালাতক আসামীকে গ্রেফতার করেছে র‍‍্যাব। ময়মনসিংহ র‍‍্যাব-১৪ একটি টিম ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।

আজ (২৪ জানুয়ারি) বুধবার দুপুরে ময়মনসিংহ র‍‍্যাবের উপ পরিচালক (অপারেশনস অফিসার) মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার তেলিগাতি ইউনিয়নের পালগাঁও গ্রামরে মৃত চান মিয়া ফকিরের ছেলে মোঃ নুরুল হক (৩৮), মোঃ সম্রাট মিয়া (৫০), সামছুল হক (৪৫), একই এলাকার কালাম উদ্দিনের ছেলে মোঃ মাসুদ মিয়া (৩০), মৃত গিয়াস উদ্দিনের ছেলে মোঃ হিমন মিয়া (৩০) ও মৃত নুর মিয়ার ছেলে মোঃ রোকন মিয়া (৩০)।

র‍‍্যাব দেওয়া তথ্যসূত্রে জানাগেছে, ঢাকার টঙ্গি, গাজীপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মঙ্গলবার ভোর রাতে সেলিনা অক্তার হত্যা মামলার ৬ আসামীকে গ্রেফতার করে র‍‍্যাব। পরে আসামিদেরকে আটপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍‍্যাব প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি ও মামলার তথ্য বিশ্লেষণে জানা গেছে, আটপাড়া উপজেলার পালগাঁও গ্রামে পূর্ব বিরোধের জেরে আসামীরা প্রতিবেশি খোকন মিয়া সহ কয়েক জনকে মিথ্যা মামলায় জড়িয়ে আসামী করে। ফলে ওই গ্রামের পুরুষরা বাড়ি থেকে পালিয়ে বেড়ানোর সুযোগে আসামীরা খোকন মিয়ার স্ত্রী সেলিনা আক্তারকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে। এ ঘটনায় সেলিনা আক্তার নিজে বাদী হয়ে গত ১৫ ডিসেম্বর প্রতিবেশি মাসুদ মিয়াসহ ৫ জনের বিরুদ্ধে নারী শিশু আইনে আটপাড়া থানায় মামলা দায়ের করেন।

পরবর্তীতে আসামীরা ক্ষিপ্ত হয়ে গত ৩ জানুয়ারী রাতে রামদা, কিরিচ, লোহার রড ও চাপাতি নিয়ে সেলিনা আক্তারের বাড়িতে প্রবেশ করে এবং ঘরের দরজা ভেঙ্গে বাদীকে উঠানে নিয়ে ফেলে দেয়। পরে দেশীয় অস্ত্র দিয়ে সেলিনার মাথায়, বুকে ও পেটে এলোপাথারি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। খবর পেয়ে প্রতিবেশী ও আত্মীয় স্বজনসহ পুলিশের সহায়তায় সেলিনাকে উদ্ধার করে প্রথমে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওইদিন ভোরবেলা সেলিনাকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় স্বামী পলাতক থাকায় ননদ বেদেনা আক্তার বাদী হয়ে এজাহারনামীয় ১০ জন’সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন’কে আসামী করে আটপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামীরা ছদ্মবেশে পলাতক ছিল।

মামলার তথ্য বিশ্লেষন করে র‍‍্যাব-১৪ সদর ব্যাটালিয়নের অপারেশন অফিসার উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি আভিযানিক দল ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এর আগে গত ২১ জানুয়ারি একই মামলার আসামী মোঃ অসীম (২৫) ও মোঃ রাজু মিয়াকে (২৩) গ্রেফতার করে আটপাড়া থানায় হস্তান্তর করে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park