1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

আবারো সিলেট বিভাগের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই মনির

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ১৯৬ বার পঠিত
হুমায়ূন কবীর ফরিদি, স্টাফ রিপোর্টারঃ
আবারো  সিলেট বিভাগীয় পর্যায়ে পুলিশের শ্রেষ্ট এএসআই  নির্বাচিত হয়েছেন চুনারঘাট থানার এএসআই মোঃ মনির হোসেন তালুকদার।
গতকাল ২৪ শে জানুয়ারী রোজ বুধবার সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কনফারেন্স হলরুমে সিলেট রেঞ্জের ডিআইজি শাহ্ মিজান সাফিউর রহমান বিপিএম ও পিপিএম এর সভাপতিত্বে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায়  ২০২৩ ইং সনের অক্টোবর  থেকে ডিসেম্বর পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে  অবদান রাখায় দ্বিতীয়বার সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট থানার এএসআই মোঃ মনির হোসেন তালুকদার। পরে তাঁর কাজের স্বীকৃতি স্বরূপ সিলেট রেঞ্জের ডিআইজি শাহ্ মিজান সাফিউর রহমান বিপিএম ও পিপিএম সম্মানপত্র ও নগদ অর্থ এএসআই মোঃ মনির হোসেন তালুকদার এর হাতে তুলে দিয়েছেন।
এ ব্যাপারে এএসআই মোঃ মনির হোসেন তালুকদার বলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় যোগাদানের ১১ মাসের মধ্যে ৪ বার হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ এএসআই এবং ১ বার সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই হিসেবে মনোনীত হই। আবারো অক্টোবর  হতে ডিসেম্বর /২০২৩ খ্রিস্টাব্দ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখায় সিলেট বিভাগের শ্রেষ্ঠ এএসআই হিসেবে মনোনীত হয়ে মাননীয় রেঞ্জ ডি আই জি মহোদয়ের নিকট থেকে পুরুষ্কৃত হওয়ায় হবিগঞ্জ জেলা পুলিশের অভিভাবক জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আক্তার হোসেন, বিপিএম-সেবা মহোদয় , সহকারী পুলিশ সুপার মাধবপুর সার্কেল জনাব নির্মলেন্দু চক্রবর্তী মহোদয় ,অফিসার ইনচার্জ চুনারুঘাট থানা জনাব হিল্লোল রায় মহোদয় ,পুলিশ পরিদর্শক তদন্ত জনাব প্রজিত কুমার দাস মহোদয় এবং আমার চুনারুঘাট থানার সকল অফিসার ও ফোর্সকে আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ।কেননা তাদের অপরিসীম সহোযগিতা ও আন্তরিকতা না থাকলে আমর এই অর্জন সম্ভব ছিলনা।
সর্বোপরি এই প্রাপ্তির পেছনে যার অসাধারন ত্যাগ আমার প্রিয় সহধর্মিণী এবং আমার মা-বাবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park