1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নেত্রকোণার মোহনগঞ্জ পাবলিক হাই স্কুলে নবীন বরণ অনুষ্ঠিত 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ১৩৩ বার পঠিত
রবি মিয়া সুনামগঞ্জ ধর্মপাশা ( প্রতিনিধি) নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার মোহনগঞ্জ পাবলিক হাই স্কুলে ৬ষ্ঠ-৯ম শ্রেণির নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় পাবলিক হাই স্কুলের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে মোহনগঞ্জ পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মিজবাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফা, সহকারি প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম তালুকদার, ম্যানেজিং কমিটির সদস্য সাহিনুর আলম জাকির, মোঃ হাফিজ উদ্দিন, বেবি আক্তার, সাবেক সদস্য পিন্টু চন্দ্র সাহা, ছাত্র অভিভাবক আলী আমজাদ চৌধুরী।  উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবলিক হাই স্কুলের শিক্ষক বিকাশ দাশ।
অনন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ পাবলিক হাই স্কুলের শিক্ষক জিন্নাহ মহল সিদ্দিকা, মোঃ ছানাউল্লাহ, মোঃ কামরুজ্জামান, নন্দ গোপাল পাল, মোঃ তরিকুল ইসলাম, সাফিয়া খাতুন, আরিফ খান ও আক্তার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি প্রাণবন্ত করেন পাবলিক হাই স্কুলে নতুন ভর্তিকৃত ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীবৃন্দ ও তাদের অভিভাবকবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উসস্থিতি হওয়া ও ক্লাসে স্মার্ট ফোন ব্যবহার না করার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজবাহ উদ্দিন অভিভাবকদের ছাত্র-ছাত্রীদের প্রতি যত্নবান হওয়া এবং  প্রাইভেটের প্রতি অভিভাবকদের নিরুৎসাহিত করেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park