1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নেত্রকোনায় মাদকসহ যুবলীগ নেতা গ্রেফতার

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ২৬৪ বার পঠিত

 

রিপন কান্তি গুণ, নেত্রকোনা জেলা প্রতিনিধি;

নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. শরীফ মাহমুদ সুমনকে (৪৭) ইয়াবা ও নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের মনতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

আটক হওয়া শরীফ মাহমুদ সুমন (৪৭)কলমাকান্দা উপজেলা যুবলীগের সহ-সভাপতি এবং উপজেলার সদর ইউনিয়নের মনতলা গ্রামের প্রয়াত সাহেব আলীর ছেলে।

পুলিশ জানিয়েছে, সুমন একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় চারটি মাদকের মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মনতলা এলাকায় অভিযান পরিচালনা করে। সন্দেহ হওয়ায় মনতলা সড়কের কালীমন্দিরের সামনে শরীফ মাহমুদ সুমনকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৩৫ পিস ইয়াবা ও ৪৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় তার সাথে থাকা মাদক বিক্রির ৪ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সুমন তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাদকের কারবার করে আসছে।

নাম প্রকাশ না করার শর্তে মনতলা গ্রামের সুমনের প্রতিবেশী এক যুবক জানান, সুমনের ডুপ্লেক্স বাড়িটি মাদকের টাকায় বানানো। রাজনৈতিক প্রভাব ও উপর মহলে সুনজরে থাকায় নামকরা মাদক কারবারি হলেও সুমন ধরাছোঁয়ার বাইরে ছিলেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক জানান, আটককৃ শরীফ মাহমুদ সুমন একজন চিহ্নিত মাদক কারবারি।  মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আজ আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park