উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলার কাগজিয়াপাড়া দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণী কর্মচারী নিয়োগ পরীক্ষার বাণিজ্যের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। আয়া এবং নৈশপ্রহরী ২ টি নিয়োগ পরিক্ষার বাণিজ্যের প্রতিবাদে কাগজিয়াপাড়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ মোশারফ হোসেন এবং সভাপতি গোলাম মোস্তফা বাবু কে অবরুদ্ধ করে রাখা হয়। সুপার ও ম্যানেজিং কমিটির সভাপতির যোগসাজশে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তোলে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা । শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে মাদ্রাস প্রধান ফটকে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় শতাধিক এলাকাবাসী অংশ নেন। এ সময় মাদ্রাসার সুপার, শিক্ষা অফিসার ও ম্যানেজিং কমিটির সভাপতি সহ এলাকাবাসী অবরুদ্ধ করে রাখেন । পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে শিক্ষা অফিসার পরীক্ষা বন্ধ করতে বাধ্য হন । বক্তারা বলেন, আয়া ও নৈশপ্রহরী পদে ২ টি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল । সুপার ও সভাপতি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে চেয়েছিল। এলাকাবাসীর দাবি নিয়োগ পরীক্ষা বাতিল করে ম্যানেজিং কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠন করে পরীক্ষা নেওয়ার আহ্বান জানান।