মো. মাসুদ পারভেজ
বামনা (বরগুনা) প্রতিনিধি
বরগুনা-২ (বামনা-বেতাগী-পাথরঘাটা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সুলতানা নাদিরা এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বরগুনার বামনার হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ ও হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এর পক্ষ থেকে রবিবার (২৮ শে জানুয়ারি) বেলা ১২ ঘটিকার সময় ডৌয়াতলা কলেজ মাঠে সংবর্ধনা প্রদান করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতানা নাদিরা এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাইতুল ইসলাম লিটু, বরগুনা জেলা পরিষদের সদস্য মো. জাহাঙ্গীর হোসেন মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, মহিলা ভাইস-চেয়ারম্যান রুমি খানম, চেয়ারম্যান মো. সাইদুর রহমান সবুজ, মো. কামরুজ্জামান সগীর ও মো. নজরুল ইসলাম জমাদ্দারসহ প্রমুখ।