1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

লোহাগড়ায় অসাবধানতায় মোর্শেদা ক্লিনিকের নার্স রিমি বিদ্যুৎ স্পর্শে গুরুতর আহত,

  • আপডেট সময় : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
  • ১২৯ বার পঠিত

 

মো: আজিজুর বিশ্বাস, স্টাফ রিপোর্টার,

নড়াইলের লোহাগড়া উপজেলার, লোহাগড়া সি এন্ড বি চৌরাস্তার বাজার রোডে অবস্থিত মোর্শেদা সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়গনষ্টিক সেন্টার,আর ওই ক্লিনিকে আবারো ইলেকট্রিক শর্টের ঘটনা ঘটলো

ওই ক্লিনিকের কর্তব্যরত নার্স রিমি ( ২২) ২৭ জানুয়ারী সকালে ক্লিনিকের ছাদে কাপড় শুকাতে দেয় এবং দুপুর ১ টার দিকে ওই কাপড় আনার জন্য ছাদে যায়।

ছাদে গিয়ে দেখতে পায় তার কাপড় ৩৩ হাজার বোল্টের তারের উপর পড়ে আছে, তখন নার্স রিমি তারের উপর থেকে তার কাপড় টি আনার চেষ্টা করে এবং তখনই বিদ্যুৎ স্পর্শের ঘটনাটি ঘটে।

রুগীকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়, রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনার সম্পর্কে বিল্ডিং মালিক লুৎফুন করীম (কচির) সাথে কথা হলে তিনি বলেন, গতবার বিদ্যুৎ স্পর্শের দুর্ঘটনার পরে আমি বৈদ্যুতিক তারের পাশ দিয়ে ৬ ফিট উচু করে প্রাচীন নির্মাণ করে দিয়েছি,তার পর ও যদি দুর্ঘটনা ঘটে তাহলে আমি কি করব? এই দূর্ঘটনার জন্য আমি দায়ী না,

ক্লিনিক মালিক জাকির হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, আমার ক্লিনিকের নার্স রিমি
তো জানে ওই জায়গা থেকে এর পূর্বে ২ টি দুর্ঘটনা ঘটেছে, তার পর ও সে কিভাবে এমন ভাবে দুর্ঘটনায় পড়ল? রুগীর বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য খুলনা থেকে ঢাকা পাঠানো হয়েছে।

সচেতন মহল বলেন, ওই বিল্ডিং এ এই দিয়ে ৩ বার বিদ্যুৎ স্পর্শের ঘটনা ঘটেছে, কর্তৃপক্ষ কি করে?
৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইন থাকতে পৌরসভা কি ভাবে ৪ তলা ভবন করার অনুমতি দিলেন?

এবিষয়ে লোহাগড়া পৌরসভায় কথা হলে তারা বলেন এরকম ঝুঁকিপূর্ণভাবে পৌরসভা অনুমোদন দেয় না,তারা কিভাবে করে নিয়েছিল আমাদের জানা নেই,

এদিকে একের পরে এক দুর্ঘটনা ঘটেই চলছে মোর্শেদা সার্জিক্যাল ক্লিনিকে, বিভিন্ন সময় মানুষকে দেওয়ার হচ্ছে অপ চিকিৎসা উদ্ধতম কর্মকর্তারা যেন বিষয়টির ব্যবস্থা নেয় এটাই দাবি সাধারণ মানুষের,

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park