1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

লোহাগড়ার ওসি কর্তৃক সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজি মামলার চার্জশিট আদালতে প্রেরন,

  • আপডেট সময় : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪
  • ২০৪ বার পঠিত

 

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার,

 

১/ জুন ২০২৩ তারিখে লোহাগড়া উপজেলার মেইন গেটের সামনে দিঘলিয়া ইউনিয়নের চৌকিদার বকুল হত্যার মানব বন্ধন অনুষ্ঠিত হয়,

ইতি পূর্বে সাংবাদিক আজিজুর বিশ্বাস দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিনের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে,

চেয়ারম্যান বোরহান উদ্দিন পূর্বের ওই নিউজ প্রকাশের জের ধরে চৌকিদার বকুল হত্যার মানব বন্ধনের শেষে সাংবাদিক আজিজুর বিশ্বাস কে পাশে ডেকে নিয়ে যায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে চেয়ারম্যান সহ তার সন্ত্রাসী বাহিনীরা হকিস্টিক দিয়ে দাবড়িয়ে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে,

এঘটনায় আজিজুর বিশ্বাস লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ দিন চিকিৎসা নিয়ে লোহাগড়া থানায় চেয়ারম্যান বোরহান উদ্দিনসহ কয়েকজন কে আসামি করে লিখিত এজাহার জমা দেয়,

পরবর্তীতে চেয়ারম্যান বোরহান উদ্দিন তার ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ দফাদার মো: আলমগীর কে দিয়ে বাদী করে সাংবাদিক আজিজুর বিশ্বাস,মনির খান ও নয়ন কে আসামি করে একটি মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করে,যেটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন, সাংবাদিককে মারধরের ঘটনা ধামাচাপা দিতে চেয়ারম্যান এই মামলা করান বলে জানা গেছে,

সাংবাদিক আজিজুর বিশ্বাস দীর্ঘদিন যাবত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছেন বলে সাংবাদিক মহলের দাবি,

এদিকে আজিজুর বিশ্বাস এর উপর হামলার ঘটনায় লোহাগড়া উপজেলার সামনে মানববন্ধন করেন স্থানীয় ও বিভিন্ন জেলার সাংবাদিকরা, সেখানে ও মানববন্ধনে বাধা সৃষ্টি করেন চেয়ারম্যান বোরহানউদ্দিনের সন্ত্রাসী বাহিনীরা পরবর্তীতে পুলিশ এসে উত্তেজিত পরিবেশ শান্ত করেন,

ওই দুই মামলার তদন্তকারী অফিসার ওসি অপারেশন মিজানুর রহমান কে সাংবাদিকদের মারধরের ভিডিও ফুটেজ হাসপাতালের সমস্ত কাগজ ও উপস্থিত সাক্ষীদের সব কিছু দেওয়া হয়,কিন্তু সেটা কি কাজে তিনি খাটিয়েছে সেটা জানা যায় নাই,

এদিকে প্রকাশ্যে সাংবাদিক কে মারধরের ঘটনা ধামাচাপা হয়ে উল্টে সাংবাদিকরা চাঁদা চেয়েছেন এমন একটি মিথ্যা চার্জসিট ওই তদন্ত কর্মকর্তা আদালতে প্রেরণ করেছেন, ওই চাঁদাবাজি মামলা থেকে সাংবাদিক নয়ন কে বাদ দেওয়া হয়,

এতে করে সাংবাদিক মহল ক্ষোভ প্রকাশ করেছে, এবং তারা জানিয়েছেন লোহাগড়া থানার ওসি অপারেশন মিজানুর রহমানের নামে এর আগে এক নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশ হয়েছে,
সাংবাদিক মহল আরো জানিয়েছেন একজন পুলিশ কর্মকর্তার থেকে এরকম কিছু আমরা আশা করি না,

এবিষয়ে সাংবাদিক মো: আজিজুর বিশ্বাস এর সাথে কথা হলে তিনি জানান আমি চেয়ারম্যান বোরহান উদ্দিন এর দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে একাধিক নিউজ প্রকাশ করেছি এর কারণে সে আমার উপর ক্ষিপ্ত ছিল,এবং আমি চৌকিদার বকুল হত্যার মানববন্ধনের নিউজ সবার আগেই প্রকাশ করেছি, আমি চৌকিদারের কাছে কোন চাঁদা দাবি করি নাই,

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজিজুর বিশ্বাস আরও বলেন চেয়ারম্যান বোরহান উদ্দিন উপজেলার দুর্নীতির শীর্ষে আছে সে আমার সাথে যে ঘটনা ঘটিয়েছে আমি এর সঠিক বিচার চাই, এবং মামলা তদন্তকারী কর্মকর্তা ওসি অপারেশন মিজানুর রহমান আমার নামে আদালতে মিথ্যা চার্জশিট দিয়েছে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি ওই মামলার পূর্ণ তদন্ত চাই,

এবিষয়ে সাংবাদিকদের নামে মামলার বাদী গ্রাম পুলিশ আলমগীর এর সাথে কথা হলে তিনি বলেন আমি মামলা করতে চাই নাই,আপনারা চেয়ারম্যান বোরহান উদ্দিন এর সাথে মিমাংসা করেন,

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park