1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান 

  • আপডেট সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩৬ বার পঠিত
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সরকারি ভাবে ২০২৩-২০২৪ অর্থ বছরে বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৫ ই ফেব্রুয়ারী রোজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ এর হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-বশিরুল ইসলাম এর সভাপতিত্বে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য সাবেক পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবুল হোসেন লালন, জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ লুৎফুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাব এর সভাপতি শংকর রায়, সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত, সাধারন সম্পাদক তাহা আহমদ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও প্রশাসনের কর্মকর্তা বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
বিভিন্ন প্রতিষ্ঠান প্রদানদের হাতে আর্থিক অনুদান তুলে দেন অনুষ্ঠান এর প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব এম এ মান্নান।
এছাড়াও সাংসদ আলহাজ এম এ মান্নান জগন্নাথপুর উপজেলা সদরস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে কোশল বিনিময় করেন। পরে বৃটিশ -বাংলা এডোকেশন ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park