1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

গোপালগঞ্জে যুগান্তরের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭৯ বার পঠিত
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
গোপালগঞ্জে নানান কর্মসূচির মধ্যদিয়ে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুর  সাড়ে ১২টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন যুগান্তরের জেলা প্রতিনিধি এস এম হুমায়ূন কবীর। সভাটির  সঞ্চলনা করেন, প্রথম আলোর জেলা প্রতিনিধি নুতন শেখ।
সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পদক মোঃ আবু সিদ্দিক সিকদার ।
বিশেষ অতিথি ছিলেন, কবি ও সাংবাদিক রবীন্দ্র নাথ অধিকারী, সরকারি বঙ্গবন্ধু কলেজের অর্থনীতি বিভাগের প্রধান মোঃ হাবিবুর রহমান ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না। বীর মুক্তিযোদ্ধ আবুল বাশার খান, সাংবাদিক আমিনুল হাসান শাহীন, মাহবুব হোসেন সারেমাত, নীতিশ বিশ্বাস, চৌধুরী হাসান মাহমুদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক এ.জেড আমিনুজ্জামান রিপন,  কাজী মাহমুদ,মনির আলোকিত প্রতিদিনের মোঃ শিহাব মোল্লা, গোলাম রাব্বানী, এমডি নাঈম, প্রমূখ আলোচনায় অংশ নেন।
আলোচনা সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অতীতের মতো আগামী দিনেও ইতিবাচক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে যুগান্তরের ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা । পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে জেলায় কর্মরত  ইলেকট্রোনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park