1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

দুই কিডনি নষ্ট নাজমুলের বাঁচার আকুতি

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৪২ বার পঠিত
বামনা (বরগুনা) প্রতিনিধি
‘ইচ্ছে ছিল বাঁচার কিন্তু আল্লাহর ইচ্ছায় সেটা সাধ্যের বাহিরে’ গত বুধবার ফেসবুকে এমন একটি স্ট্যাটাস দেয় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া হতভাগা মো. নাজমুল ইসলাম (২১)।
নাজমুলের দুটি কিডনিই নষ্ট। চিকিৎসার অভাবে মৃত্যু পথযাত্রী এই কিশোর চিকিৎসা নিয়ে বাঁচতে চায়।
সে বরগুনা জেলার বামনা উপজেলার ডৌয়াতলার দক্ষিণ কাকচিড়া গ্রামের মৃত মো. জামাল হাওলাদারের ছেলে।
নাজমুল আজ জীবনের শেষপ্রান্তে দাঁড়িয়ে। তার দুচোখে মুঠো মুঠো স্বপ্নের বদলে শুধুই মৃত্যুর বিভীষিকা। চোখ বুঝে অবসন্ন শরীর নিয়ে জীবনকে মহাকালের কাছে সোপর্দ করার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন নাজমুল। তার মধ্যে এখন বেঁচে থাকার তীব্র আকুতি।
গত তিন বছর ধরে তার কিডনিতে সমস্যা। আর এক বছর হল তার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। সামান্য ভিটেমাটি ছাড়া যেটুকু জমি ছিল সব বিক্রি করে এতোদিন চিকিৎসার খরচ চালিয়েছেন তার মা। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না। এত কষ্ট করে চিকিৎসা করিয়েও ছেলের এমন করুন অবস্থায় এখন দিশেহারা তার অসহায় মা। বর্তমানে নাজমুল বাসাতেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তার দ্রুত উন্নত চিকিৎসা করানো প্রয়োজন।
ছেলেটির মা মোসা. নাজমা বেগম বলেন, ‘গত কয়েক দিন যাবত আমার ছেলের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। আমার অর্থ-সম্পদ ও জমি-জমা যা ছিল তা দিয়ে এতদিন সন্তানের চিকিৎসা করিয়েছি।এখন আর করা সম্ভব হচ্ছে না। ছেলেটি বাড়িতে থেকেই দিন দিন দূর্বল হচ্ছে। আমার ছেলেকে বাচাঁতে অনেক টাকার প্রয়োজন তাই উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও দেশে বিদেশে বিত্তশালীরা যদি আমার ছেলের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেন তাহলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হবে।’
নাজমুলকে সাহায্য পাঠানোর ঠিকানাঃ
বিকাশ: ০১৭০৫৪৭৯৯৩৬
নগদ: ০১৭৩৫৭৬৯৪৭৩
ব্যাংক একাউন্ট:
মোসা. নাজমা বেগম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: মঠবাড়িয়া শাখা। হিসাব নম্বর- ২০৫০৭৭৭০২৪৩৩৮৩৪১৫।
যোগাযোগের নম্বর-: ০১৭৩৫৭৬৯৪৭৩
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park