1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

আমরা করব জয় সংস্থার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বহিষ্কার

  • আপডেট সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১২০ বার পঠিত

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সামাজিক ও মানবিক সংগঠন ‘আমরা করব জয় সমাজকল্যাণ সংস্থা’র সদস্য শাকিল আহম্মেদকে আজীবন বহিষ্কার করেছেন সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিচালনা কমিটি।
সংস্থাটির বিরুদ্ধে নানান ষড়যন্ত্র চালানোসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মানক্ষুণ্য করার প্রমাণ পাওয়ায় সদস্য শাকিল আহম্মেদকে আজীবন বহিষ্কার করা হয়েছে বলে স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সংস্থার সাধারণ সম্পাদক সোহেল রানা।
তিনি বলেন, সদস্য শাকিল আহম্মেদ দীর্ঘদিন যাবৎ সংস্থার বিরুদ্ধে নানাপ্রকার ষড়যন্ত্র চালিয়ে আসছিল। বহুবার তাকে সতর্কও করা হয়েছে। কিন্তু তবুও সে সতর্ক না হয়ে একই ধরণের কার্যকলাপ চালিয়ে আসছিল। সকল তথ্য ও প্রমাণের ভিত্তিতে গত ২ ফেব্রুয়ারি কার্যনির্বাহী পরিচালনা কমিটির গঠনতন্ত্রের ধারা-৯ (গ) মোতাবেক তাকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্তগ্রহণ করা হয়েছে। একই সাথে তিনি আরো বলেন, যদি সে কোথাও সংস্থার পরিচয় দিয়ে থাকে এবং কোনো সুবিধা গ্রহণ করতে চায় এই পরিচয়ে তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থাগ্রহণ করা হবে। ##

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park