1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নড়াইল জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত,কনস্টেবল নিয়োগে টাকা লেনদেন না করার অনুরোধ পুলিশ সুপারের,

  • আপডেট সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

মো:আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার,

 

১১ ফেব্রুয়ারি’২৪ (রবিবার) সকাল সাড়ে ৭টার সময় নড়াইল জেলা পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে,

মাস্টার প্যারেডে যোগদান করেন নড়াইল জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান,

পুলিশ সুপার প্রথমে প্যারেড কমান্ডার প্রদত্ত সালামি গ্রহণ করেন। পরে প্যারেড পরিদর্শন করেন। পরিশেষে পুলিশ সুপার সকল জেলা পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদন করায় মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ দিয়েছেন।

তিনি আরও বলেন মাননীয় নির্বাচন কমিশনার ও মাননীয় আইজিপি মহোদয় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করায় ধন্যবাদ দিয়েছেন। অতঃপর তিনি বলেন, নড়াইল জেলার যেমন উন্নতি হচ্ছে তেমনি জেলা পুলিশেরও উন্নয়ন সাধন করতে হবে।

স্মার্ট বাংলাদেশের সাথে তাল মিলিয়ে স্মার্ট পুলিশ হতে হবে। চলতি মাসেই পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট হবে। তিনি কঠোরভাবে জানিয়ে দেন পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পূর্ণ ফ্রি, ফেয়ার এবং স্বচ্ছ হবে। কেউ যেন ভুল পথে পা দিয়ে কোথাও কোন টাকা পয়সা লেনদেন না করে এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জসহ সকল পুলিশ সদস্যদের জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য নির্দেশ প্রদান করেন। বাংলাদেশ পুলিশ সব ধরনের দুর্নীতির ঊর্ধ্বে থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করেন।

এছাড়াও পুলিশ সদস্যদের ডিউটিরত অবস্থায় পরস্পরের প্রতি সোহার্দপূর্ণ আচরণ করতে বলেন ।

এ সময়ে মোহাম্মদ আনোয়ার হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, ডিআইও-১, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা; টিআই-১ সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park