1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম থানা এলাকা হতে ৪৪২ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১১ বার পঠিত

 

আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার র‌্যাবের ইন্টেলিজেন্স উইং এর সহযোগিতায় বগুড়া হতে ঢাকাগামী একজন সাবেক এমপির শুল্কমুক্ত পাজেরো জীপ থেকে ৪৪২ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ একজন কে গ্রেফতার করা হয়। রবিবার সকালে এক পেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব জানায়, শনিবার দুপুর ০২.০০ ঘটিকায় র‌্যাব-১২ এর একটি আভিযানিক দল “সিরাজগঞ্জের যমুনাসেতু পশ্চিম থানাধীন গোলচত্বর মহাসড়কের পাঁকা রাস্তার উপর” চেকপোস্ট বসিয়ে ০১টি পাজেরো জীপগাড়ি আসতে দেখে গাড়িটি কে সংকেত দিয়ে থামানো হয় এবং ঘটনাস্থলে আসামি সুজন কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে পাজেরো গাড়ির পেছনে তেলের ট্যাংকির ভেতরে ফেন্সিডিল লুকানো আছে।
এছাড়াও মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত একটি পাজেরো জীপগাড়ি, মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন, ০২টি সিম কার্ড এবং নগদ ৫ হাজার ২শ ৩২ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার এখলাছপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে সুজন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park