1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নেত্রকোনায় নাটক ‘অভিশপ্ত আগস্ট’ এর ১৪১তম মঞ্চায়ন

  • আপডেট সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৯৪ বার পঠিত

 

রিপন কান্তি গুণ, সিনিয়র জেলা প্রতিনিধি, নেত্রকোনা;

নেত্রকোনা পুলিশ লাইন্সে ১৪১তম মঞ্চায়ন হলো ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নৃশংস হত্যাকান্ডের উপর নির্মিত নাটক “অভিশপ্ত আগস্ট”।

নেত্রকোনা জেলা পুলিশের আয়োজনে (১১ ফেব্রুয়ারি) রবিবার রাতে নেত্রকোনা পুলিশ লাইন্সে নাটকটি মঞ্চাস্থ করা হয়।

জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদের উদ্যোগ পুলিশ সদস্যদের মধ্যে ১৫ আগষ্টের সঠিক ইতিহাস তুলে ধরতে নাটকটি মঞ্চস্থ করা হয়।

অধ্যাপক ড. গোলাম কবীর, ভাইস চ্যান্সেলর শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, চেয়ারম্যান নেত্রকোনা জেলা পরিষদ, নূরুল আমীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, নির্মল কুমার দাস, প্রধান উপদেষ্টা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ (জেলা কমিটি), জ্ঞানেশ চন্দ্র সরকার, সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ (জেলা কমিটি), সাধারণ সম্পাদক, লিটন পন্ডিত, এ্যাডভোকেট সিতাংশু বিকাশ আচর্য্য চৌধুরী, সভাপতি বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ (জেলা শাখা),  সাধারণ সম্পাদক, অধ্যাপক সুব্রত রায় মানিক, ডেইলী ইন্ডিপেন্ডেন্ট ও নেত্রকোনা প্রেস ক্লাবের সদস্য সচিব, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে আর ও উপস্থিত ছিলেন মোহাম্মদ হারুন অর র‌শিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ),  মোঃ লুৎফর রহমান , অতিরিক্ত  পু‌লিশ সুপার (‌ডিএস‌বি), শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পু‌লিশ সুপার (সদর সা‌র্কেল) এবং ‌জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে নাটকটি উপভোগ করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park