1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নেত্রকোনায় অটোরিকশাসহ চোর গ্রেফতার 

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৪৫ বার পঠিত

রিপন কান্তি গুণ, সিনিয়র নেত্রকোনা জেলা প্রতিনিধি; 

নেত্রকোনায় অভিযোগ পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পুলিশের অভিযানে চুরি হওয়া অটোরিকশা উদ্ধার ও সোহেল মিয়া নামে এক চোরকে গ্রেফতার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।

অভিযোগের ভিত্তিতে আজ (১৩ ফেব্রুয়ারী) মঙ্গলবার সকাল ১১ টার দিকে মডেল থানার এসআই নজিবুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আসামি সোহেল মিয়াকে গ্রেফতার করেন।

গ্রেফতার হওয়া সোহেল মিয়া (২৫) নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার ইন্দ্রপুর গ্রামের মৃত মেরাজ আলীর ছেলে।

এসআই নাজিবুল হক জানান, নেত্রকোনা মডেল থানাধীন  কুরপাড়স্থ ‘মাজু মীর ফিলিং স্টেশন’ এর পেছনে খালি জায়গায় অভিযান চালিয়ে সোহেল মিয়াকে গ্রেফতার করে তার হেফাজতে থাকা চোরাই অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

মামলার বাদী ও পুলিশ সূত্রে জানাযায়, (১৩ ফেব্রুয়ারি) মঙ্গলবার আনুমানিক রাত ১২:৩৫ ঘটিকায় অটোরিকশার মালিক আ: হাই নেত্রকোনা জেলাধীন লক্ষীগঞ্জ বাজারে মদন–নেত্রকোনা পাকা রাস্তার উপর রেখে একটি চায়ের দোকানে চা খেতে যায়। চা খেয়ে রাস্তায় এসে দেখে তার অটোরিকশাটি নাই। এ ব্যাপারে বাদী আ: হাই এর আবেদনের প্রেক্ষিতে নেত্রকোনা মডেল থানা  পুলিশ (মামলা নং- ১৮, তাং- ১৩/০২/২৪, ধারা- ৩৭৯) পেনাল কোড রুজু করেন। মামলার তদন্তভার এসআই নজিবুল হক এর  উপর অর্পণ করা হয়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম পিপিএম বলেন, ‘অভিযোগ পেয়ে তাৎক্ষণিক নেত্রকোনা জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ মহোদয়ের দিকনির্দেশনায়, সদর সার্কেল শাহ শিবলী সাদিক ও আমার তত্ত্বাবধানে এসআই নজিবুল হক  সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে আসামি সোহেল মিয়াকে (২৫) চোরাই অটো রিক্সাসহ গ্রেফতার করে।

তিনি আরও জানান, গ্রেফতারের পর  জিজ্ঞাসাবাদে ধৃত আসামি তার বর্ণিত নাম ঠিকানা প্রকাশ করে। পরবর্তীতে বাদী আ: হাই উদ্ধারকৃত অটোরিকশাটি তার নিজের বলে সনাক্ত করে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরন করার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park