1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মাদকদ্রব্য ও বাল্যবিবাহ রোধে জনসচেতনতায় বেলপুকুর থানায় বিট পুলিশিং সমাবেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২০০ বার পঠিত
সিহাবুল আলম সম্রাট
বিভাগীয় ব্যুরো চীফ রাজশাহী
১৩ ফেব্রুয়ারী ২০২৪ ইং রাজশাহী মেট্রোপলিটনের বেলপুকুর থানাধীন বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। বিট নং ০১ (দোমাদি-বাশপুকুর) বিট অফিসার এস আই আকতার হোসেন। আলোচ্য বিষয় বাল্যবিবাহ, মাদকদ্রব্যের কুফল সমন্ধে জনসচেতনা বিষয়ে। উপস্থিত ছিলেন উক্ত এলাকার শিক্ষক, যুবক, সাধারণ সচেতন জনগন, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও বেলপুকুর থানার পুলিশ।
এস আই আকতার হোসেন তার বক্তব্যে বলেন  আমাদের সমাজে বাল্য বিবাহের ফলে বিবাহ বিচ্ছেদের আশংকা তৈরী হওয়া ছাড়াও নানা পারিবারিক অশান্তি দেখা দেয়৷ বাল্যবিবাহ শুধু ব্যক্তিগত ক্ষতি করে না, পারিবারিক, সামাজিক এবং সর্বোপরি রাষ্ট্রের ক্ষতিসাধনেও সহায়ক।
মাদকদ্রব্য সেবনে শারীরিক ও মানসিক শক্তি লােপ পেতে থাকে। মাদকাশক্তি মানুষকে অন্ধকার পথে নিয়ে যায়। মাদকাশক্ত মানুষ মাদকদ্রব্য সংগ্রহের জন্য চুরি, ডাকাতি, খুন, ছিনতাই প্রভৃতি অপকর্মে লিপ্ত হয় ও নানা বিধ সামাজিক অপরাধে জড়িয়ে পড়ে। এ বিষয়ে পরিত্রাণের জন্য সামাজিক প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টি করতে হবে। পুলিশ কে তথ্য দিয়ে সহযোগিতা করার বিষয়ে বলেন।
 সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃসিহাবুল আলম সম্রাট বলেন ” বাল্যবিবাহের কারণে নারীর প্রতি সহিংসতা, মাতৃমৃত্যু ঝুঁকি, অপরিণত গর্ভধারণ, প্রসবকালীন শিশুর মৃত্যুঝুঁকি, প্রজনন স্বাস্থ্য সমস্যা, নারীশিক্ষার হার হ্রাস, স্কুল থেকে ঝরে পড়ার হার বৃদ্ধি, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ক্ষমতা ও সুযোগ কমে যাওয়াসহ নানা রকম নেতিবাচক প্রভাব পড়ে।
মাদকদ্রব্য সেবনের ফলে উশৃঙখল ও অসংলগ্ন আচরণ, উত্তেজনা, খিটখিটে মেজাজ, অনিদ্রা, স্মৃতি বিভ্রাট , চরিত্রে লাম্পট্য, স্বার্থপরতা, কর্মদক্ষতার অবনতি, কাজে নিরুৎসাহ, উদাসীনতা, নিষ্ঠুরতা, হতাশা , অবশাদ , বিষন্নতা, আত্ম হত্যার প্রবনতা , গুরুতর মানসিক ব্যধি,  ধর্মীয় কাজে বিমূখতা , মিথ্যাচারিতা, অপরাধ প্রবনতা বৃদ্ধি ইত্যাদি মানসিক রোগে আক্রান্ত হয়।
 মাদকদ্রব্য বিষয়ে পারিবারিক, সামাজিকভাবে সচেতনতা সৃষ্টি করতে হবে।মাদক সেবন নিজের সম্ভাবনাময় জীবনকে ধ্বংস করে, পুরো পরিবারকে শেষ করে দেয়। তাই কৌতূহলেও কখনো মাদক সেবন করা যাবে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park